ভূমি অফিসের স্টাফ পরিচয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসে স্টাফ পরিচয় দিয়ে সরকারি কম্পিউটারে কাজ করার সময় আব্দুস সবুর (২৫) নামের এক যুবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। 

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন বলেন, আব্দুস সবুর ভূমি অফিসের কোনো স্টাফ না হয়েও ভূমি অফিসের স্টাফ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে টাকা পয়সা নেয় ও দীর্ঘদিন ধরে সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসের সরকারি কম্পিউটার ব্যবহার করে কাজ করছিলেন। 

এর আগে তাকে কাজ করতে নিষেধ করে নোটিশ দেওয়া হয়েছিল এবং ভূমি অফিসে লাল পতাকাও লাগানো হয়েছে। এরপরও নিষেধাজ্ঞা না মেনে সরকারি কম্পিটারে কাজ করাই তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত