‘রেহানা’র পর সাদের নতুন সিনেমা, থাকছেন তুষি-সারিকা 

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নির্মাণের তিন বছর পেরিয়ে গেলেও এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের। তবে, শোনা যাচ্ছে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন এই নির্মাতা।

না, এটি বড় পর্দার জন্য নয়, নির্মিত হচ্ছে ওটিটি প্লাটফর্মের জন্য। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে বলে একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে। এতে অভিনয় করছেন নাটক ও সিনেমার একাধিক অভিনয়শিল্পী।

ঘনিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করেছেন ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি, সারিকা সাবরিন। শুধু তাই নয়, এতে দেখা যাবে এক চিত্রনায়ককেও। আপাতত নির্মাতা থেকে শিল্পী কেউই এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত