চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনে অগ্নিকণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আমতলা এলাকায় একটি ব্যাংকের শাখায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ভবনের ভেতরে প্রবেশ করতে কষ্ট হচ্ছে।
রাতেই মামলা হচ্ছে, শিক্ষকসহ আসতে পারে যাদের নাম