পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সম্পাদক সন্তোষ শর্মা

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে জেষ্ঠ সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

গতকাল শনিবার (১৬ মার্চ) জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সম্মেলনে সারা দেশের ৭৫টি সাংগঠনিক জেলার প্রায় চার হাজার কাউন্সিলর অংশ নেন।

সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  অধ্যাপক ডা. সামন্ত লাল সেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিদায়ী সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত