ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

আরব আমিরাতে এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার ইঙ্গিত দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। সেই হিসেবে আগামী ১০ এপ্রিল (বুধবার) হবে শাওয়াল মাসের প্রথম দিন। এ দিন হতে পারে ঈদুল ফিতর।

তিনি জানিয়েছেন, আমিরাতে এ বছর ৩০টি রোজা রাখবে মুসলিমরা।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সাথে সারিবদ্ধ হবে। ফলে ইসলামী বিশ্বের বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত