এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে নিজের ১২১তম গোলকে ক্যারিয়ারের সেরা গোল হিসেবে উল্লেখ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ দিয়ালো। পাল্টা আক্রমণে ফিনিশিং টাচ প্রয়োগ করে ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে ৪-৩ গোলে হারানোর নাটকীয় কায়দায় জাল খুঁজে নেন দিয়ালো। বাধ ভাঙা উদযাপনে জার্সি খুলে ফেলার পরে ২১ বছর বয়সীকে খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় নেমে যেতে হয়।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা দিয়ালো ম্যাচের পর স্বীকার করেন, মাত্র ছয় মিনিট আগে আসা প্রথম হলুদ কার্ডের কথা ভুলে গিয়েছিলেন তিনি।
আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়ালো বলেন, 'কী খেলা। আমি মনে করি, এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা খুব ভালো খেলেছি, মৌসুমের অন্যতম সেরা ম্যাচ।'
নিজের করা গোলটি সর্বকালের সেরা গোল কিনা এমন প্রশ্নের জবাবে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, 'আমি তাই মনে করি। এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাই আমি মনে করি এটা আমার ক্যারিয়ারের সেরা গোল।'
দিয়ালো বিদায় নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তবে জোর দিয়েছিলেন যে জয় নিশ্চিত করা গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল। তিনি বলেন, 'আমি প্রথম হলুদ কার্ডের কথা ভুলে গিয়েছিলাম। লাল কার্ড পাওয়ায় আমি খুবই হতাশ, কিন্তু আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় এবং লিভারপুলের মতো বড় দলের বিপক্ষে জয়টা আমার জন্য অনেক বড় মুহূর্ত।'
দিয়ালো যোগ করেন, 'সবাই আমার কাছে এসে অভিনন্দন জানিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, সমর্থকরা পুরো ম্যাচে দুর্দান্ত ছিল।'
লিভারপুলকে হারিয়ে ইউনাইটেড উঠেছে এফএ কাপের সেমিফাইনালে। যেখানে তারা চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটির মুখোমুখি হবে।
