সাপের বিষ নিয়ে পার্টি, গ্রেপ্তার বিতর্কিত ইউটিউবার 

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম

‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজন জেতার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে এলভিশ যাদবের নাম। গত বছর নভেম্বরে তার বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে; যদিও একাধিকবার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এলভিশ। গত রবিবার এ অভিযোগে তাকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশ।

সোশ্যালে ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিও থেকেই এলভিশের গ্রেপ্তারের খবর ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এলভিশসহ ছয়জনকে বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় আটক করা হয়েছে। 

এলভিশদের পার্টি থেকে পাওয়া সাপের বিষের নমুনার ফরেনসিক পরীক্ষা করানো হয়েছিল। তার রিপোর্টে বিষাক্ত সাপের বিষের অস্তিত্ব পাওয়া যায়।

এলভিশের জন্ম ভারতের হরিয়ানায় । ২০১৬ সালে নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন তিনি। প্রথমে চ্যানেলের নাম ছিল ‘দ্য সোশ্যাল ফ্যাক্টরি’। পরে তা পালটে ‘এলভিশ যাদব’ করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত