মা হচ্ছেন লিজা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা মা হতে যাচ্ছেন। সংবাদটি দিয়েছেন তিনি নিজেই। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এই তারকা শিল্পী।

গায়িকার বাবা হেলাল উদ্দিন তার মা হওয়ার খবর জানিয়ে বলেন, ‘লিজা এখন দেশের বাইরে অবস্থান করছে। স্বামীর সঙ্গে বেশ সুখেই কাটছে তার দিনকাল। সেখান থেকেই আমরা সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।’

এদিকে লিজা বেবি বাম্পের দুটি ছবি গত সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে আসে তার বিয়ের খবর। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত