রোগা-জীর্ণ শরীর, মাথায় টাক। শরীরের হাড় গোনা যাচ্ছে। সোমবার সামাজিক মাধ্যমে নিজের এমন একটি ছবি প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। সেই ছবি দেখে শিউরে উঠেছেন ভক্তরা।
ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে রণদীপ লিখেছেন, ‘কালা পানি।’ সাদাকালো মিরর সেলফিতে অভিনেতাকে ওভারসাইজড শর্টস-এ দেখা গেছে।
রণবীরের এই পরিবর্তন মূলত ‘স্বাধীন বীর সাভারকর’-এর জন্য। সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন তিনি।
বরাবরই চরিত্রের জন্য নিজেকে ভেঙেছেন রণদীপ। নিজেকে এভাবে বদলে ফেলায় ভক্তরা তাকে অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের সাথে তুলনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমাদের ক্রিশ্চিয়ান বেল!’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘ডেডিকেশন দেখুন… হ্যাটস অফ!’
তবে অনেক ভক্তই রণদীপের এমন পরিবর্তন দেখে শঙ্কিত। অভিনেতাকে শরীরের যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
আগামী ২২ মার্চ মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছে অঙ্কিতা লোখাণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী ও লোকেশ মিত্তল প্রমুখ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সেই আইপিএস মনোজ পদোন্নতি পেলেন