নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু-তিন দিন যাবত বুকের ব্যথায় ভুগছিলেন শামীম ওসমান। ব্যথা তীব্র হওয়ায় আজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
দুপুর আড়াইটায় শামীম ওসমানের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের তদারকিতে আছেন তিনি।
মঙ্গলবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র ইমতিনান ওসমান অয়নের একটি ভিডিওতে হাসপাতালের বেডে দেখা গেছে আলোচিত এই আওয়ামী লীগ নেতাকে। ভিডিওতে এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন এমপি শামীম ওসমান নিজেই। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, মাননীয় সংসদ সদস্যদের এনজিওগ্রাম মহান আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় ভালোভাবে সম্পন্ন হয়েছে। শামীম ওসমানের শারীরিক অবস্থা আল্লাহর রহমতে ভালো। সবাই দোয়া করবেন মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শামীম ওসমান ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের সবাইকে নিয়ে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারেন।
সাকিবের ‘কিংস পার্টিতে’ যোগদানের বিষয়ে জানত না আ.লীগ
সোনার দাম কমল, কাল থেকে কার্যকর