ঢাকার যেসব এলাকায় আজ ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

  • বুধবার রাজধানী ঢাকার প্রায় ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে তিতাস
  • সকাল ৯টা-রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, তেজগাঁওসহ ১০টি এলাকায় গ্যাস থাকবে না
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:২৪ এএম

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বুধবার (২০ মার্চ) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস। এতে বলা হয়েছে, বুধবার রাজধানী ঢাকার প্রায় ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট অ্যালাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এজন্য সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মিরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত