পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর।