ইসলামে মূল স্তম্ভ পাঁচটি। এর মধ্যে তৃতীয় স্তম্ভ হলো সাওম বা রোজা। রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা এশার নামাজ বাদে তারাবিহ নামাজ আদায় করেন। আর শেষ রাতে খান সেহরি এবং সারাদিন রোজা রেখে সূর্যাস্তের সময় করেন ইফতার। তাই ধর্মপ্রাণ মুসল্লিদের সেহরি ও ইফতারের সঠিক সময় জেনে রাখা জরুরি। সেহরি ও ইফতারের সময়সূচি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে ইসলামিক ফাউন্ডেশন।
চলুন জেনে নেওয়া যাক শুক্রবার (২২ মার্চ) সেহরি ও ইফতারের সময়।
আজ ইফতারের সময়: ৬টা ১৪ মিনিট। আগামীকাল শনিবার (২৩ মার্চ) সাহরির শেষ সময়: ৪টা ৪০ মিনিট। ফজর শুরু: ৪টা ৪৬ মিনিট।
বিভাগীয় শহরে সময়ের পার্থক্য
বরিশালে সাহরি ও ইফতার বাড়বে ১ মিনিট, রাজশাহীতে বাড়তে সাহরি ৬ মিনিট, খুলনায় সাহরি বাড়বে ৪ মিনিট, রংপুরে সাহরি ও ইফতার বাড়বে ৩ মিনিট, ময়মনসিংহে সাহরি ও ইফতার কমাতে হবে ২ মিনিট, চট্টগ্রামে কমবে সাহরি ৪ মিনিট, সিলেটে কমবে সাহরি ও ইফতার ৮ মিনিট।
রোজা পালনে যথাসময়ে সাহরি ও ইফতার করা গুরুত্বপূর্ণ। ইফতারের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে- যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ -জামে তিরমিজি : ৭৬৬।
