যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা এড়াতে কংগ্রেসে ১.২ লাখ কোটি ডলারের তহবিল প্যাকেজ পাস পাস করেছেন মার্কিন আইন প্রণেতারা। স্থানীয় সময় শুক্রবার দুপুর দুইটায় সিনেটে ৭৫-২২ ভোটে বিলটি পাস হয়।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে শেষ মুহূর্তে আংশিক সরকারি অচলাবস্থা এড়ানো সম্ভব হল। খবর সিএনএন ও বিবিসি।
শুক্রবার কংগ্রেসে অনুমোদিত সমালোচনামূলক আইনটি পাসের জন্য নির্ধারিত সময়ের দুই ঘন্টারও বেশি সময় ভোট গ্রহণের পরে বিলটি পাস হয়।
তহবিল প্যাকেজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, নিরাপত্তা খাত, শ্রমখাত, স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সরকারী কার্যক্রমে অর্থায়ন করা হয়েছে।
বিলটি বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের জন্য তার দপ্তরে রয়েছে।
সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, এটি সহজ ছিল না, তবে আমাদের অটলতার কারণে এটি সম্ভব হয়েছে।
সিনেটের অধিবেশনে দাঁড়িয়ে তিনি আরও বলেন, "এটা আমেরিকান জনগণের জন্য ভাল হয়েছে যে, আমরা কাজ শেষ করার জন্য একটি দ্বিদলীয় চুক্তিতে পৌঁছেছি।‘
বিবিসি বলছে, এই আইনটি দুই প্রধান দলের মধ্যে কয়েক মাসের তীব্র দ্বন্দ্বের অবসান ঘটাবে।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে যে, তারা শাটডাউন প্রস্তুতি বন্ধ করে দিয়েছে কারণ তারা বিল পাশের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন এবং আশা করছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খুব শ্রীঘ্রই বিলে সই করবেন।
কর্মকর্তা জানিয়েছেন, বিল পাশের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে সরকারি বিভিন্ন খাতগুলো আংশিকভাবে বন্ধ হবে না এবং তাদের স্বাভাবিক ক্রিয়াকলাপ চালিয়ে যেতে পারবে।
মস্কোতে কেন হামলা চালাল আইএস
পশ্চিম তীরে ৮০০ হেক্টর জমি দখল করল ইসরায়েল