তিন দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:৩৬ পিএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা কেনায় বানিজ্য মন্ত্রনালয় কোন রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতা প্রয়োজন নেই। তিনি মনে করেন বাজারে যতেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে। 

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রনালয়ের বিষয়। এ কারণে আরেক মন্ত্রনালয়ের বিষয়ে কোন কিছু বলা ঠিক হবে না বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত