নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ‘বারদী বাজার মার্কাস জামে মসজিদে’ প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে অসচ্ছল ও পথচারী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রূপায়ণ গ্রুপ।
প্রতি দিনের মতো শনিবার (২৩ মার্চ) ইফতারের আয়োজন করা হয়। এসব ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- শরবত, মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, আপেল, মাল্টাসহ আরও অনেক ফল ফলাদি। এ কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, বারদী বাজার মার্কাস জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, রূপায়ণ গ্রুপের প্রকৌশলী (ম্যানেজার) মো. মাহমুদুল হাসান, প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শফিউল আলম, প্রকৌশলী (সিভিল) মো. মির্জা তামজিদ হোসেন, স্টোর অফিসার মো. জাহাঙ্গীর আলম ও অন্যান্য কর্মচারীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বারদী বাজার মোহাম্মদ উল্লাহ্ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা এবং মুসল্লিরা।
ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন, বারদী বাজার মার্কাস জামে মসজিদে পেশ ইমাম ও খতিব হাফেজ মো. মাওলানা শামীমুল ইসলাম।
এ ছাড়া বারদী হাই স্কুল জামে মসজিদ, নাগপাড়া জামে মসজিদ, দাষপাড়া পাড়া জামে মসজিদে অসচ্ছল ও পথচারী রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রূপায়ণ গ্রুপ।
