ভুটানের রাজা ঢাকায় আসছেন কাল

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:১৫ এএম

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামীকাল সোমবার (২৫ মার্চ) পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন। এই সফরে তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

সফরে রাজা ওয়াংচুক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠক করবেন। ভুটানের রাজার সফরে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষর হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, তার সফরকালে কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্যখাতসহ কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে। আগামী ২৯ মার্চ ভুটানের রাজা ঢাকা ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত