রাজধানীর বস্তিতে বসবাসকারী মানুষের প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষ বরিশাল বিভাগের। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা, কাজে বা প্রশিক্ষণে নেই, দেশে এমন তরুণের সংখ্যা ৩৯ শতাংশ। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪০.৬৭ শতাংশ। এ বছর কিছুটা কমে এর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯.৮৮ শতাংশ। এদিকে প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৭ লাখ বেড়ে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ।
মোট জনসংখ্যার মধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশের পুরুষের চেয়ে ৩১ লাখ বেশি নারী। এর আগে ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ। সেই হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে দেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ। তবে ২০১১ সালের আদম শুমারির ভিত্তিতে দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩৫ লাখ।
দেশের পুরুষের চেয়ে নারী বেশি
প্রজনন হার কমেছে