মামুনি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না : পূজা চেরী

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:৪২ পিএম

প্রয়াত হয়েছেন পূজা চেরীর মা ঝর্ণা রায়। রবিবার সকাল ১১ টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বিষয়েটি জানিয়ে বলেন, ঝর্ণা আন্টি (পূজা চেরীর মা) দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ সকাল ১১ টার দিকে তিনি মারা যান। পূজা চেরী সকলের নিকট তার মায়ের আত্মার শান্তি কামনা কামনা করেছেন। 

জানা গেছে, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল ঝর্ণা রায়। সেখানে পনেরদিন চিকিৎসাধীন ছিলেন। ৭ দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। রবিবার বাসায় তিনি মারা যান। 

এদিকে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী পূজা চেরী। মাকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজের কষ্টের কথা বলেছেন। পূজা বলেন,  এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এইটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না?  বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো?

এখন আর কাউকে মা বলার কেউ নেই এমনুই আর্তনাদ জানিয়ে পূজা বলেন, 'বলো তুমি? মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাত্র তুমি ছিলে যার সাথে হাসতাম, রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম।  আহ তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন! মামুনি বলারও কেও নাই। নিজেকে এখন স্বান্তনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার।'

পূজা চেরীর মায়ের মৃত্যতুতে সামাজিক মাধ্যমে অনেক তারকা ঐ সাংবাদিকেরা শোক প্রকাশ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত