নির্বাচনে প্রার্থী হচ্ছেন উর্বশীও 

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:০৭ পিএম

আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। গত কয়েক বছরে বাংলা সিনেমার প্রথম সারির সব তারকাই রাজনীতির ময়দানে নেমেছেন। কেউ কেউ সাংসদ, বিধায়কও হয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো অভিনেত্রীরা। ভোজপুরী ইন্ডাস্ট্রির তারকারাও নেমেছেন রাজনীতির ময়দানে। এবার নতুন চমক। নির্বাচনে প্রার্থী হতে চলেছেন অভিনেত্রী উর্বশী রাউটেলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি কি কোন দল থেকে ভোটে দাঁড়ানোর কোনও প্রস্তাব পেয়েছেন? তিনি হেসে জবাব দেন, হ্যাঁ, টিকিট পেয়েছেন। তবে কোন দল, তা উল্লেখ করেননি।

উর্বশী বলেন, ‘আমি টিকিট পেয়ে গেছি। এবার আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি রাজনীতিতে নামব কি না। আমি এত দিন আমার অনুরাগীদের জন্য সব করেছি। এবারও তারাই বলুন, আমার কী করা উচিত। তবে রাজনীতিতে যোগ দিলে সৎ রাজনীতিক হব।’

মাঝেমধ্যেই প্রচারে থাকেন উর্বশী। কখনও তিন কোটি টাকার সোনার কেক কেটে, কখনও আবার ঋষভ পাণ্ডের সঙ্গে প্রেম চর্চার কারণে। এই মুহূর্তে সিনেমার কাজ নেই তার হাতে। তবে, সারাক্ষণই কোনও না কোনও কারণে প্রচারের আলোয় চলে আাসেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত