চতুর্থ ধাপে ১১৮ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

চতুর্থ ধাপে নতুন করে আর‌ও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এ নিয়ে চার ধাপে ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল চতুর্থ ধাপে এই ১১৮ জন বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেন।

এবারের তালিকাতেও শিক্ষক, রাজনীতিক, সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী, চাকরিজীবী, প্রকৌশলী, নাট্যকার, সংগীতশিল্পী সংস্কৃতিকর্মী রয়েছেন। চতুর্থ দফার শহীদ বুদ্ধিজীবী তালিকায় ৩ জন সাহিত্যিক, একজন বিজ্ঞানী, একজন চিত্রশিল্পী, ৫৪ জন শিক্ষক, ৪ জন আইনজীবী, ১৩ জন চিকিৎসক, ৩ জন প্রকৌশলী, ৮ জন সরকারি ও বেসরকারি কর্মচারী, ৯ জন রাজনীতিক, ১৩ জন সমাজসেবী রয়েছেন। এ ছাড়া সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সংগীত এবং শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট ৯ জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদ বুদ্ধিজীবীর তালিকায়।

প্রথম ধাপে ২০২১ সালের ৭ এপ্রিল ১৯১, ২০২২ সালের ২৯ মে দ্বিতীয় ধাপে  ১৪৩ ,  এ বছরের ১৫ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত