বেসরকারি শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজ ও মাদরাসায় এবার প্রায় এক লাখ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে।
এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে। শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার (২৫ মার্চ) সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে।
এবার খলিলের কল রেকর্ড ফাঁস—‘আমার যা আছে, এমপি-মন্ত্রীদেরও নেই’
ডিমের পিস ৫ টাকা, দুধের লিটার ৭৫
বিয়ের পরদিন বাড়িতে এসে হাজির প্রেমিকা! অতঃপর...