৫ এপ্রিলের ট্রেনের টিকিট কিনতে ওয়েবসাইটে হিট পড়েছে ৯৫ লাখ

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৫:৪৫ পিএম

তৃতীয় দিনের মতো ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ মঙ্গলবার (২৬ মার্চ)। আজ দেওয়া হচ্ছে ৫ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

সকাল ৮টার দিকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চালু হয়। মাত্র ২ ঘণ্টা সময়ের মধ্যেই আন্তঃনগর ট্রেনের টিকিট শেষ হয় যায় বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জানান, আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটি বিক্রি শুরু করার মাত্র দুই ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এ সময় টিকিট নেয়ার জন্য ওয়েবসাইটে হিট পড়েছে ৯৫ লাখ ১০ হাজারের মতো।

মো. মাসুদ সারওয়ার বলেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকিটের চাহিদাও বেড়েছে। আজ মঙ্গলবার টিকেটের চাহিদা ব্যাপক বেড়েছে। ৫ এপ্রিল শুক্রবার হওয়ায় টিকেটের চাহিদা বেশি। এই সময় থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করবেন। এজন্য টিকেটের চাহিদা গত দুদিনের চেয়ে বেড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত