ভারতে বাড়ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগিয়ে কলকাতা

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০১:৫৯ পিএম

ভারতে বাড়ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিয়ের বাইরে ডেটিং করার প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছেন লোকজন। এরমধ্যে বেঙ্গালুরু, মুম্বাই ও কলকাতা নারীরা এগিয়ে রয়েছেন। সম্প্রতি এক্সট্রা ম্যারিটাল ডেটিং অ্যাপ ‘গ্লিডেন’ এর এক জরিপে এ তথ্য জানা গেছে। 

বিবাহ, বিশ্বাসঘাতকতা এবং সাংস্কৃতিক নিয়মের প্রতি ভারতের পরিবর্তনশীল মনোভাব নিয়ে ১,৫০৩ জন বিবাহিত নারীর ওপর জরিপটি করেছে গ্লিডেন। এতে উঠে এসেছে স্ত্রীরা কেন স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন।

সমীক্ষায় দেখা গেছে, ২০ শতাংশ পুরুষ ও ১৩ শতাংশ নারী তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন। প্রতারণার কারণ নিয়েও জরিপ চালিয়েছে গ্লিডেন। এতে দেখা গেছে, বাসার কাজে স্বামী সাহায্য করেনা তাই ১০ জনের মধ্যে ৭ জন নারী প্রতারণা করেন। বিবাহিত জীবনের একঘেয়েমি কাটাতে ৭৭ শতাংশ নারী প্রতারণা করেন বলে জানান। ২৫ শতাংশ নারী জানিয়েছেন, স্বামীর সঙ্গে ফ্লার্ট করা তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে। অন্যথায় তাদের বিয়ে ব্যর্থ হয়ে যেত বলে মনে করেন। 

সমীক্ষা বলছে, বেঙ্গালুরু, মুম্বাই এবং কলকাতার বিবাহিত নারীরা তাদের স্বামীর সঙ্গে সবচেয়ে বেশি প্রতারণা করেন। প্রতারণা করা নারীদের ৩১ শতাংশ জানিয়েছেন তারা প্রতিবেশীর সঙ্গে পরকীয়া করেছেন। এছাড়া ৫২ শতাংশ নারী ও ৫৭ শতাংশ পুরুষ ব্যবসায়িক ভ্রমণে গিয়ে প্রতারণা করেন। 

২০১৭ সালে ভারতে যাত্রা শুরু করে এক্সট্রা ম্যারিটাল ডেটিং অ্যাপ গ্লিডেন। বর্তমানে অ্যাপটিতে ৫ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত