পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, বহু হতাহতের শংকা

  • উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন বাল্টিমোর মেয়র
  • ব্রিজ ধসে বড় হতাহতের শংকা বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের 
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কী ব্রিজ একটি বড় জাহাজের সাথে সংঘর্ষের কারণে ভেঙে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, জাহাজটি প্রায় ব্রিজের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় এবং পানিতে ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ব্রিজে থাকা একাধিক যানবাহন পানিতে পড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে যে ব্রিজের দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এবং দুইপাশেই বিশাল ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে।

এছাড়া জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন বাল্টিমোর মেয়র।

এদিকে বিবিসি জানিয়েছে যে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগ প্রধান কেভিন কার্টরাইট জানিয়েছেন যে, ব্রিজটি একটি বড় জাহাজ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে প্যাটাপসকো নদীতে ভেঙে পড়েছে।

তিনি বিবিসিকে আরও জানিয়েছেন যে, সাতজনের মতো ব্যক্তি এবং বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে গেছে।

তবে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে ব্রিজ ধসে বড় হতাহতের ঘটনা ঘটতে পারে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত