এবার প্রথমার্ধ গোলশূন্য

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

কুয়েতের মতো শেষ মুহূর্তে কোন বিপদ হতে দেয়নি বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি দেখার প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য। শক্তিশালী ফিলিস্তিনকে গোল করতে না দেওয়ার স্বস্তি যেমন সঙ্গী হয়েছে স্বাগতিকদের, তেমনই গোল করতে না পারার আক্ষেপও পোড়াচ্ছে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধের শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিম দারুণ সুযোগ পেয়েও পারেননি ফিলিস্তিন কিপার রামি হামাদে পরাস্ত করতে।

দুই পরিবর্তন করে এই ম্যাচের একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। লেফটব্যাক ঈশা ফয়সালকে বেঞ্চে পাঠিয়ে তপু বর্মণের সঙ্গে সেন্টারব্যাক পজিশনে পাঠান শেখ জামালের ডিফেন্ডার শাকিল হোসেনকে। আর কুয়েতে ফ্লপ জুনিয়র সোহেল রানার জায়গায় মাঠে আসেন কার্ড খাড়ায় আগের ম্যাচ মিস করা সিনিয়র সোহেল রানা।

শুরু থেকেই নিজেদের দূর্গ সামলানোতে মনযোগী ছিল বাংলাদেশ। এবার আর তেড়েফুড়ে আক্রমনে যাওয়ার কৌশল নেয়নি তারা। বরং কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরী চেষ্টা করেছে স্বাগতিকরা। রক্ষণে মনযোগী হওয়ায় ফিলিস্তিনকে আক্রমণ গোঁছাতে বেগ পেতে হয়েছে। প্রথমার্ধে সেভাবে গোলের সুযোগ তারা তৈরী করতে পারেনি।

ম্যাচের ১২ মিনিটে মোহাম্মদ রাশিদের ফ্রি-কিক গোলকিপার মিতুল মারমা ক্লিয়ার করেন। ২২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস ফেলেছিলেন অন্য প্রান্তে তবে সেখানে কেউ ছিলেন না। ম্যাচের ৩০ মিনিটে রাকিবের ব্যাক পাস থেকে মজিবর রহমান জনি বক্সে ঢুকে এলমেলো হয়ে বল হারান।

ম্যাচের ৩৯ মিনিটে মিতুলের কৃতিত্বে বেচে যায় বাংলাদেশ। মুসাব বাত্তাতের ফ্রি-কিকে ছোট ডি-বক্সের ওপর থেকে শেহাব কুমবরের হেড ফিস্ট করেন মিতুল। এর দুই মিনিট পর প্রথম কর্নার আদায় করে নিলেও তা থেকে তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ।

তবে ম্যাচের ৪৪ মিনিটে গোলের সেরা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। জামালের ডিফেন্স চেঁড়া থ্রু পাস পেয়েছিলেন ফাহিম। আগুয়ান ফিলিস্তিন কিপারকে একা পেয়েও তিনি ঠিকঠাক শট নিতে পারেননি। ফিলিস্তিন কিপার দ্রুত বল ক্লিয়ার করেন। কিপার আগেই এসেই ক্লিয়ার করেন। ফলে গোল না পাওয়ার কষ্ট নিয়ে সাজঘরে ফিরেছে বাংলাদেশ।

২১ মার্চ কুয়েতে অবশ্য প্রথমার্ধে শেষ চার মিনিটে দুই গোল হজম করতে হয়েছিল তাদের। সেটা না হওয়ার স্বস্তি নিয়ে তারা খেলতে পারবে দ্বিতীয়ার্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত