চোরের চিরকুটে মোবাইল নম্বর, কল দিলে বলছে—বিকাশ করুন

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম

রাতের আঁধারে চুরি হয়ে গেছে বাড়ির বৈদ্যুতিক মিটার। সকালে ওঠে সেখানে পাওয়া যায় একটি চিরকুট। ওই চিরকুটে মোবাইল নম্বর। মিটার ফিরে পেতে চাইলে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নাটোরের লালপুর উপজেলার চাঁদপুর, কলসনগর, সাতপুকুরিয়া, ভবানীপুর, কালুপাড়া, শালেশ্মর ও বিভাগ গ্রামে মঙ্গলবার (২৬ মার্চ) এ ঘটনা ঘটে। এসব গ্রাম থেকে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানিয়েছে, চুরির পর তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। এতে লেখা আছে—এই মিটার নিতে হলে ০১৯৪০-৯৭৪৮৯৭ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে। চিরকুটে পাওয়া নম্বরে যোগাযোগ করলে মিটার ফেরত পেতে টাকা দাবি করা হচ্ছে।

ভুক্তভোগী আব্দুল লতিফ, সেকান্দার আলী জানিয়েছেন, চিরকুটে ০১৯৪০-৯৭৪৮৯৭ নম্বরটি পাওয়া গেছে। মিটার ফেরত পেতে এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ওই মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে মিটারের জন্য বিকাশে ৮-১০ হাজার টাকা দাবি করা হচ্ছে।

এ ঘটনায় আজ বুধবার দুজন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিটার চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত