সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
পদ: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: হেলথ প্রজেক্টে কো-অর্ডিনেটিং ও ইমপ্লিমেন্টিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গবেষণাপ্রতিষ্ঠান অথবা উন্নয়ন সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: বছরে বেতন ১৫ লাখ ৩১ হাজার ৯৭০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: বাসাভাড়া, প্রভিডেন্ট ফান্ড, সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), উৎসব বোনাস, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও Apply Now তে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৪।
সূত্র: আইসিসিডিডিআরবি ওয়েবসাইট।
