দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় জীবন ধারায় আরেকটি পালক যুক্ত হলো। আন্তর্জাতিক আমেরিকার ব্র্যান্ড ক্রিমসন কাপ চালু হলো রূপায়ণ সিটি উত্তরায়।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় ক্রিমসন কাপ আউটলেট উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান, সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ সিটি সিইও এম মাহবুবুর রহমান।
কফির পাশাপাশি তারা পেস্ট্রি ও ফাস্টফুড আইটেম বিক্রি করবে কফি প্রেমীদের, যারা উচ্ছ্বাসের সাথে নতুন আউটলেটে ভিড় জমিয়েছিলেন। সারাদিন ধরে, অতিথিরা সুস্বাদু কফি, মজাদার পেস্ট্রি এবং আরও অনেক কিছুর স্বাদ এখন থেকে গ্রহণ করতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে মাহির আলী খাঁন রাতুল বলেন, বাংলাদেশে গেটেড কমিউনিটি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপ আসতে পারে, আজকে আমরা ক্রিমসন কাপ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ এই মেসেজটা দিতে চাই। শুধু কমার্শিয়াল প্লেসে নয় রেসিডেন্সিল এরিয়াতেও চেইন সপগুলো আসতে পারে এটি তার একটি উদাহরণ।
অন্যদিকে ক্রিমসন কাপ কো ফাউন্ডার, সারফরাজ আনোয়ার উপল বলেন, বাংলাদেশে এটি ১৫তম আউটলেট উদ্বোধন করতে পেরেছি। অন্যান্য আউটলেট গুলো স্বচ্ছ স্বাদ যেমন পাবেন ঠিক এখানে একই রকমই পাবেন। খাবারের স্বাদ নিয়ে কোন কম্প্রোমাইজ হবে না। আপনারা সকলে আসবেন খাবেন এবং আমাদেরকে রিভিউ দিবেন, আপনাদের সুপরামর্শ নিয়ে এগিয়ে যেতে পারে।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্রিমসন কাপের জেনারেল ম্যানেজার (জিএম) অপারেশন আব্দুল রকিব পলাশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তারা।
