ম্যাথিউসকে ফেরালেন হাসান

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

শেষ সেশনে আরও একটি উইকেটের দেখা পেল বাংলাদেশ। ৮১তম ওভারে হাসান মাহমুদের শেষ বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচটি ধরেন তৃতীয় স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজ। ২৩ রান করে আউট হলেন ম্যাথিউস।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। দিনেশ চান্দিমাল অন্য প্রান্তে ২৬ রানে অপরাজিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত