তিস্তা নদীতে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে সকালে লাশটি দেখতে পাই। পরে জাতীয় জরুরি সেবা (৯৯৯) এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মরদেহটি ৬-৭ দিন আগের।

উলিপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আযাহারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত