সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে প্রকিউরমেন্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড।
বিভাগ: প্রকিউরমেন্ট
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, কেমিক্যাল টেকনিক্যাল/ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি।
অতিরিক্ত যোগ্যতা: এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাসে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪-৬ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, বীমা, সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: কমপক্ষে ২৫ বছর।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৪।
সূত্র: বিডিজবস।
চাকরির সুযোগ দিচ্ছে বুয়েট