রবিনহো আছেন জেলের ৮ বাই ৮ মিটার রুমে

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পিএম

২০১৩ সালে ইতালিতে এক নারীকে গণধর্ষণ কাণ্ডে জড়িয়ে যায় রবিনহোর নাম। ২০১৭ সালে ইতালির আদালতে দোষী সাব্যস্ত হন রবিনহো। তাকে ৯ বছরের জেল দেওয়া হয়। সেই আদেশ ব্রাজিলেও কার্যকর হওয়ায় গেল মাসের ২১ তারিখে জেলে যেতে হয়েছে সাবেক এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

ঘটনা ইতালিতে হলেও ব্রাজিলেই জেলে বন্দি আছেন রবিনহো। এক সময় বিলাসী জীবন যাপন করা রবিনহো এখন জেলে কেমন আছেন সেই খবরই জানিয়েছে ব্রাজিলের স্থানীয় এক সংবাদ মাধ্যম। জেলে প্রথমে রবিনহোকে ১০ দিনের আইসোলেশন শেষ করতে হয়েছে। এখন তিনি আছেন আট স্কয়ার মিটারের জেল কক্ষে।

তবে এখানে রবিনহো এক নন। তার সঙ্গে আছেন আরেকজন। আট স্কয়ার মিটারের সেই কক্ষ দুজন ভাগ করে থাকছেন। সপ্তাহের ছুটির দিনে রবিনহোর পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন। কদিন আগে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের আরেক তারকা দানি আলভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত