গত ৩১ মার্চ ‘বেসামাল’শিরোনামে একটি গান প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়– ঈদুল ফিতরে মুক্তি পাবে পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’। প্রথম গানটি দর্শক-শ্রোতামহলে দারুণ প্রশংসা পায়। এই প্রশংসার মধ্যেই গত বুধবার সিনেমাটি মুক্তির সেন্সর ছাড়পত্রও পায়। ছাড়পত্র পাওয়ার পরই নতুন আরও একটি গান প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
প্রথম গানটি মাসালা আইটেম গান হলেও এবারের গানটি একেবারে ফোক রোমান্টিক। গানের শিরোনাম ‘নিন্দুকে’। কবির বকুলের কথায় গানটি গেয়েছেন ইমরান ও ন্যান্সি। মিউজিক করেছেন ইমন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় টাইগার মিডিয়া ফেসবুক ইউটিউব ও আদর-পূজার ফেসবুক পেজে প্রকাশ করা হয় গানটি।
গানটি নিয়ে পূজা বলেন, “দারুণ কথার একটি গান ‘নিন্দুকে’। বুচি চরিত্রের গান একটি। এরপর তো বুচি অন্য একজন হয়ে যায়। তখন আবার ‘বেসামাল’ গান। আশা করি বেসামালের পর এগানটিও দর্শকদের পছন্দ হবে।”
আদর বলেন, সিনেমার এই গানটি আমার কাছে দারুণ পছন্দের। আশা করি দর্শক-শ্রোতাদেরও পছন্দ হবে। আর সবাই হলে গিয়ে লিপস্টিক সিনেমাটি দেখবেন।
রোমান্টিক থেকে সাইকো থ্রিলার এই ছবির গল্প। লিপস্টিক সিনেমা পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।
শাহরুখের সঙ্গে কে এই নারী?
ভক্তের মৃত্যুতে শোকাহত মিম