মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিস থেকে কৃষককে গালমন্দ করে বের করে দেওয়ার ঘটনায় উপ-সহকারী কৃষি অফিসার মো. সালাউদ্দিন সুজনকে দিনাজপুর বদলির পর এবার রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। এ নিয়ে স্থানীয় সচেতনমহল ও জনমনে স্বস্থি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আব্দুল হাই স্বাক্ষরিত একটি পত্রে কৃষি কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়।
অপরদিকে, শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুর সালথায় পদায়ন করা হয়েছে। ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, আগামী ১৬ এপ্রিলের মধ্যে তার দায়িত্বভার হস্তান্তর না করলে অন্যথায় ১৭ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।
জানা গেছে, গত মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কৃষক ফজলুর রহমান (৬৫) পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত একগুচ্ছ বোরোধান নিয়ে পরামর্শ চাইতে কৃষি অফিসে যান। কৃষি কর্মকর্তার কার্যালয়ে ভুক্তভোগী কৃষককে সমস্যা সমাধান না দিয়ে উল্টো তাকে গালমন্দ করে অফিস থেকে বের করে দেন। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগ দেন অফিসের অন্য স্টাফরাও। একপর্যায়ে কৃষক ফজলুর রহমানকে অফিস থেকে বের করে দেওয়া হয়।
‘আমরা কৃষক মানুষ আমাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনি কেন জমিতে যাবেন না? এটা তো প্রধানমন্ত্রীর নির্দেশ ফজলুর রহমান এমন কথা বললে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, ‘আমি কি আপনার কামলা দেই? আপনি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন। আপনি বললেই মাঠে যেতে হবে। যা পারেন করেন গা। আপনি বেরিয়ে যান। যদি বয়স্ক লোক না হতেন তাহলে আপনাকে দেখে নিতাম’।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শহীদুল আমীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই দুই কর্মকর্তাকে বদলির চিঠি ইস্যু করা হয়েছে।
সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি নরওয়েতে গ্রেপ্তার
নুনেজের 'হরর' গোলের রাতে জয় লিভারপুলের