শবে কদর উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া ও আলোচনা শনিবার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

পবিত্র শবে কদর (১৪৪৫ হিজরি) উদযাপন উপলক্ষ্যে আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র শবে কদর এর ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যাত্রাবাড়ীর কুতুবখালী জামে’য়া ইসলামিয়া জামে মসজিদের মুহতামিম মুফতি মাওলানা সাকিবুল ইসলাম।

এতে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত