বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) এবারের ঈদের আনন্দমেলা। উপস্থাপনা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারের আনন্দমেলায় থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। আরো রয়েছে পুতুল নাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাদের দুইজন করে শিষ্য।
এ সময়ের জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটিতে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির।
এবারই প্রথম আনন্দমেলার জন্য গাইলেন রুনা লায়লা। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু। আরো থাকছে বিভিন্ন ব্যান্ডের সিনিয়র শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সংগীত। এছাড়াও নাট্যাংশে অংশ নেবেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।
ঋষির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যা বললেন বিদিপ্তা
তীব্র গরমে শীতল হাওয়ার ব্যবস্থা করলেন উরফি