বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির দীর্ঘায়ুর রহস্য কী?

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ পিএম

১১৪ বছর বয়সে ভেনিজুয়েলার হুয়ান ভিসেন্টে পেরেজের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি ইংল্যান্ডে নাগরিক জন আলফ্রেড টিনিসউড। তার বয়স ১১১ বছর ২২৩ দিন। বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তার সঙ্গে কথা বলে দ্য গিনেজ ওয়াল্ড রেকর্ড। 

টাইটানিক জাহাজ যে বছর ডুবেছিল অর্থাৎ ১৯১২ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন আলফ্রেড। এই বয়সে এখনো দিব্বি হেঁটে-চলে বেড়ান তিনি। নিজের সব কাজই করেন একাই। 

নিজের এই দীর্ঘায়ুর রহস্য কী এমন প্রশ্নের জবাবটা অবশ্য সোজাসাপ্টা ভাবেই দিলেন তিনি। বললেন, তার দীর্ঘায়ুর রহস্য পুরোটাই ভাগ্য। আপনি হয় বেশিদিন বাঁচবেন, না হয় অল্পদিন বাঁচবেন; কিন্তু আপনি এ ব্যপারে কিছুই করতে পারবেন না বলেন আলফ্রেড।

খাবার ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট ডায়েট মেনে চলেন না। তাকে যে খাবার দেওয়া হয় তিনি তাই খান। তবে প্রতি শুক্রবার তিনি মাছ এবং চিপস খেয়ে থাকেন বিশ্বের সবচেয়ে প্রবীণ এই ব্যক্তি।

তবে ধূমপান করেন না আলফ্রেড; মদ্যপান করেন কালেভদ্রে। স্বাস্থ্যবান থাকতে তিনি অবশ্য কিছু উপদেশ দিলেন সবাইকে। তিনি বলেন, যদি আপনি বেশি মদ্যপান করেন বা বেশি খাবার খান অথবা বেশি হাটেন; অর্থাৎ আপনি যে কোনো কাজই যদি বেশি করেন তবে আপনাকে ভুগতে হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত