গুমোট আবহাওয়ায়ও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:০১ এএম

সকাল থেকেই মেঘলা আবহাওয়া দেশে। এদিকে রাজধানীসহ দেশের ১৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ঈদ উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। তবুও দেশের রাজধানীতে ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

সোমবার (৮ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে ঢাকা।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ১৮৬, ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু শহর। আর ১৫৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত