টেবিলের তিনে তবে শিরোপা জয়ের সম্ভাবনায় শীর্ষে ম্যানসিটি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১তম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে এখন আর্সেনাল। সমান ৭১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। ম্যাচ বাকি রয়েছে এখনো ৭টি। তবে গতরাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিভারপুল ২-২ গোলে হোঁচট খাওয়ায় শিরোপা জেতার সম্ভাবনা গিয়েছে বদলে।  ফুটবল বিশ্লেষণী ওয়েবসাইট অপ্টার সুপারকম্পিউটারের মতে, এ অবস্থায় শিরোপা জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে হত তিন আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

লিগের ৩০তম রাউন্ডের আগে সম্ভাবনায় সবচেয়ে সবচেয়ে এগিয়েছিল লিভারপুল। নিজের বিদায়ী মৌসুমটি শিরোপা দিয়ে রাঙানোর ক্ষেত্রে ৪৭.৭ শতাংশ সুযোগ ছিল। ৩১তম রাউন্ডের আগে ছিল ৪৫ শতাংশ। কিন্তু ম্যানইউর সঙ্গে ড্রয়ের পর সুযোগ কমে ৩১.৩ শতাংশে দাঁড়িয়েছে।

লিভারপুল ড্র করলেও এই রাউন্ডে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-২ গোলে জেতে সিটি। আর আর্সেনাল ৩-০ ব্যবধানে হারায় ব্রাইটনকে। ক্রিস্টালকে হারানোর আগে সিটির ট্রফি জয়ের সম্ভাবনা ছিল ৩৩.৬ শতাংশ। সেটি ৬.১ শতাংশ বেড়ে হয়েছে ৩৯.৭ শতাংশ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সম্ভাবনা ২১.৪ শতাংশ থেকে বেড়ে ২৯ শতাংশে দাঁড়িয়েছে।

লিভারপুলের ৪টি ম্যাচই প্রতিপক্ষের মাঠে (ফুলহাম, এভারটন, ওয়েস্ট হাম ও অ্যাস্টন ভিলা)। আর্সেনালের সামনে বড় অ্যাওয়ে ম্যাচ আছে দুটি—একটি টটেনহামের মাঠে, আরেকটি ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ডে। এদিক থেকে কিছুটা সহজ পথ ম্যানচেস্টার সিটির। চারটি অ্যাওয়ে ম্যাচ আছে—যার তিনটিতে প্রতিপক্ষ ব্রাইটন, নটিংহাম ও ফুলহাম। চতুর্থ অ্যাওয়ে ম্যাচটি টটেনহামের মাঠে, লিগের শেষ দিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত