কেএনএফের ২ সক্রিয় সদস্য আটক: আইএসপিআর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পিএম

অস্ত্র-গুলিসহ সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) বান্দরবানে জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালকের পক্ষ থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেথেলপাড়ায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে কেএনএফের সক্রিয় দুজন সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়।

এর আগে গতকাল চেওসিম বম নামের কেএনএফের এক নেতাকে বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত