জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।
জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করবেন। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য তিনটি ফটক তৈরি করা হয়েছে। একটি ভিআইপিদের জন্য এবং অন্য দুটি সাধারণ পুরুষ ও নারীর জন্য পৃথক ফটক করা হয়েছে। ঈদ জামাতে ভিআইপি পুরুষের জন্য পাঁচটি ও নারীদের জন্য একটি এবং সাধারণ পুরুষদের জন্য বড় আকারের ৬৫টি ও নারীদের জন্য ছোট আকারে ৫০টি মিলিয়ে মোট ১২১টি কাতার করা হবে।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত