আজ যেমন থাকবে আবহাওয়া

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম

ঈদের দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ আগামীকালের তাপমাত্রা আজকের মতোই সহনীয় থাকতে পারে। এদিন দেশে বৃষ্টিরও কোনো আভাস নেই।

বুধবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার আভাস দেন তিনি। তবে ঈদের পর দিন শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৭ দশমিকত ২ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে গড় তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় এর চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত