চট্টগ্রামে তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১১:৫২ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম এডিবল অয়েল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১২ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। কাজ শুরুর পরে সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি এই কর্মকর্তা।

এর আগে সকাল ৮টার দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত ওই মিলে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত