না খেলেও সৌদি সুপার কাপ নেইমারের হাতে

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পিএম

মৌসুমে চার শিরোপা জয়ের হাতছানি ছিল সৌদি ক্লাব আল হিলালের সামনে। যার প্রথমটি তারা জিতল সহজেই। সৌদি সুপার কাপের ফাইনালে আল-হিলাল ৪-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদকে।

চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার গ্যালারি থেকে দেখেন দলের জয়। পরে শিরোপা উদযাপনে সতীর্থদের সঙ্গে শামিল হন ব্রাজিলিয়ান তারকা।

ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা ম্যাচে তেমন কিছু করতে পারেননি। 

আবুধাবিতে বৃহস্পতিবার রাতে ফাইনালের পঞ্চম মিনিটে আল-হিলালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। ২১ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইত্তিহাদের আব্দেরাজ্জাক হামাদাল্লাহ। প্রথমার্ধের শেষ দিকে আল-হিলালকে এগিয়ে দেন সালেম আল-দাউসারি। ৮৯ মিনিটে ম্যালকম ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান নাসের আল-দাউসারি।

এ নিয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড আরও সমৃদ্ধ করলো আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে হিলালের টানা ৩৪তম জয় এটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত