আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, জিয়াউর রহমানের আমলে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল আর শেখ হাসিনার আমলে ছাত্রদের হাতে কলম তুলে দিয়েছেন, বিএনপি ছাত্রদের হাতে অস্ত্র দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর আওয়ামী লীগ ছাত্রদের হাতে কলম তুলে দিয়ে দেশকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে।
শনিবার (১৩ এপ্রিল) সকালে আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলের ৫০ তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধন করেছেন তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করেছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশের সাথে শিক্ষা ব্যবস্থাকেও স্মার্ট করে গড়ে তুলবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়াস হোসেন, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, আলহাজ আমিনউদ্দিন হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফরহাদ ফেরদৌস বর্ষণ, আলহাজ আমিনউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু, আয়োজক কমিটির উপদেষ্টা ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস প্রমুখ।
মুন্সীগঞ্জে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ আরও ১
বিয়ের অনুষ্ঠানে নেচে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
সিডনির শপিং মলে ছুরি নিয়ে হামলা, নিহত অন্তত ৬