রাজধানীতে ফিরেছেন ২১ লাখেরও বেশি সিম ব্যবহারকারী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:২৩ পিএম

ঈদ ও পহেলা বৈশাখের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। গত তিন দিনে ২১ লাখেরও বেশি মোবাইল ফোনের সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন। মোবাইল ফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্ম দিবস শুরু হয়েছে। তাই রাজধানীর কর্মজীবীরাও শহরে ফিরতে শুরু করেছেন ঈদের পরদিন থেকে। 

১০ এপ্রিল থেকে এবার সরকারি ছুটি শুরু হয়। মূল ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। এর পরদিন, অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। তার পরদিন রবিবার ছিল পহেলা বৈশাখের ছুটি। এতে টানা পাঁচ দিন ছুটি ছিল। তখন অপারেটরদের সূত্রে ৬ ও ৭ এপ্রিল ঢাকা ছাড়ার হিসাব পাওয়া যায়। ওই দুই দিনে ২০ লাখের বেশি মোবাইল ফোন সিমধারী ঢাকা ছেড়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত