চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছেলের মা হন আনুশকা শর্মা। নাম রাখেন আকায়। তার জন্ম হওয়ার পর থেকে লন্ডনেই ছিলেন অভিনেত্রী। এমনকী, গত জানুয়ারিতে আনুশকাকে দেখতে সেখানে উড়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তবে বিরাট এখন আইপিএল খেলায় মত্ত। ঠিক এই সময় হঠাৎ ভারতে এসে হাজির আনুশকা।
মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই ছবি শিকারিরা ছেঁকে ধরল আনুশকাকে। জানা গেছে, অভিনেত্রীর কোলে ওই সময় ছিল ছোট্ট আকায়। তবে পাপারাজ্জিদের আনুশকা অনুরোধ করেছেন, ছবি না তুলতে। ছবি শিকারিরাও কথা রেখেছেন বিরাটপত্নীর।
সোশ্যাল মিডিয়া থেকে প্রায় নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলেন আনুশকা। তার শেষ পোস্ট ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ। সেই পোস্টেই ছেলের মা হওয়ার খবর জানিয়ে ছিলেন তিনি। এমনকী, একই পোস্টে ছেলের নামও জানিয়ে ছিলেন। মাঝে কেটে গিয়েছে একমাসেরও বেশি সময়।
উল্লেখ্য, ২০১৭ সালে আনুশকা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাত কোহলি। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার বাবা-মা হন বিরুষ্কা। সংসার আলো করে আসে ভামিকা। এই মুহূর্তে ছেলে ও মেয়েকে নিয়েই দিব্যি দিন কাটছে অভিনেত্রীর।
রাজনৈতিক দলের হয়ে প্রচারে আমির, ভিডিও ভাইরাল!