রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রূপান্তর নাটক নিয়ে নানাভাবে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, এই নাটকে দিনভর আলোচনা সমালোচনা থাকলেও অনেকের মনে প্রশ্ন ছিল কী ছিল এই নাটকে।
এর গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে। যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন অনাথ আশ্রমে। চিত্রকর হিসেবে পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই শিল্পীকে। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। দেখতে পুরুষের মতো হলেও ঘটনা ভিন্ন।
এ বিষয়ে দেশ রুপান্তরকে রাফাত মজুমদার রিঙ্কু বলেন, আমি কোনো এজেন্ডা বাস্তবায়ন করেতে আসিনি। যারা কথা বলছে তারা না দেখেই কথা বলছে, নাটকটি দেখলে স্পষ্ট হবে আমি কী বলতে চেয়েছি। আমি মূলত একজন একা মানুষের গল্প বলতে চেয়েছি। এটাকে না দেখেই সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে। আর যেহেতু ইউটিউব থেকেই নাটকটি সরিয়ে ফেলা হয়েছে ফলে এটা নিয়ে কথা বলে কী আর হবে?
নাটকটি নিয়ে নেটিজেনরা দুই ভাগে বিভিক্ত হয়ে পড়েছেন। অনেকেই সমালোচনা করছেন, অনেকেই পক্ষে কথা বলছেন।
ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো রূপান্তর নাটক
বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে যা বললেন বিদ্যা বালান