নিজেই চাষ করে গাঁজা সেবন করতেন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম

বগুড়ার শেরপুরে ৩০টি গাঁজার গাছসহ বনি আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বনি আলম উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের বাসিন্দা।

আজ বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলে, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

স্থানীয়রা জানান, বনি আলমের বাবা মারা যাওয়ায় প্রায় দুই বছর আগে বাড়ি থেকে পরিবারের লোকজন কাজিপুর চলে যায়। এরপর পরিত্যক্ত এ বাড়িতে বনি আলম তার স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করে। ৬ মাস সংসার করার পর বনি আলমকে ছেড়ে তার স্ত্রীও বাবার বাড়িতে চলে যায়। বাড়িটি পরিত্যক্ত ভেবে স্থানীয়রা বাড়ির ভেতরে যান না। বনি আলম এই পরিত্যক্ত বাড়িতে একাই বসবাস করত এবং নিয়মিত গাঁজা সেবনকালে এর বীজগুলো বাড়ির আঙ্গিনায় ছাড়িয়ে দিতেন। বীজ থেকে সেখানে ছোট বড় প্রায় ৩০টি গাঁজার গাছ হয়েছে। বড় গাছগুলো প্রায় সাড়ে ৪ফিট লম্বা।  

আটক বনি আলম জানান, ‘নিজেই চাষ করে যেন গাঁজা সেবন করতে পারি তাই নিজ হাতে বীজগুলো বুনেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত